রাজার সমালোচনা করায় এমপির ছয় বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

রাজার সমালোচনা করার অভিযোগে থাইল্যান্ডের প্রগতিশীল মুভ ফরোয়ার্ড পার্টির (এমএফপি) সংসদ-সদস্য রুকচানোক শ্রীনর্ককে (২৯) ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।বুধবার এই রায় দিয়েছে থাই আদালত।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রাজকীয় অবমাননাকর দুটি বার্তা পুনরায় পোস্ট করার জন্য ‘লেস ম্যাজেস্টে ও কম্পিউটার অপরাধ’ আইন লঙ্ঘনের জন্য শ্রীনর্ককে দোষী সাব্যস্ত করা হয়েছে। একই সঙ্গে শ্রীনর্ককে ৫ লাখ বাহত (১৪ হাজার ইউএস ডলার) নিরাপত্তাসহ জামিন দেওয়ার ঘোষণাও দিয়েছে আদালত।

এমএফপি নেতা চৈথাওয়ান তুলাথন বলেন, ‘রাকচানোক শ্রীনর্ককে ১১২ (লেস ম্যাজেস্টে) অভিযোগে তিন বছরের ও কম্পিউটার অপরাধ আইনের অভিযোগে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।’
চলতি বছরের মে মাসের নির্বাচনে সবচেয়ে বেশি আসন জিতেছিল এমএফপি। কিন্তু দলটি থাইল্যান্ডের কঠোর রাজকীয় মানহানি আইন সংস্কারের পক্ষে থাকায় সরকার গঠন করতে পারেনি।

সূত্র : এএফপি, আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights