ফাইনালের লক্ষ্যে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

অনলাইন প্রতিবেদক
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ।

শুক্রবার দুবাই আইসিসি মাঠে ভারতের যুবাদের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি।

এর আগে গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচেই জয় পেয়েছে জুনিয়র টাইগাররা। অর্থাৎ টুর্নামেন্টে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের যুবারা।
এবারের যুব এশিয়া কাপে ‘বি’ গ্রুপে খেলেছে বাংলাদেশ দল। যেখানে তাদের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও জাপান। তিন ম্যাচে ব্যাটে বলে দাপট দেখিয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। অন্যদিকে, গ্রুপ ‘এ’ থেকে রানার্সআপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ভারতের যুবারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights