কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়াম মুখরিত

কুষ্টিয়া প্রতিনিধি

মহান বিজয় দিবস উদযাপন করতে মুখরিত নির্মাণাধীন কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়াম। শনিবার সকাল থেকেই কুচকাওয়াজ, প্রদর্শনী, পতাকা হস্তান্তরের মতো আয়োজন দেখতে স্টেডিয়ামের গ্যালারিতে অবস্থান নেয় কুষ্টিয়ার মানুষ। এ উপলক্ষে স্টেডিয়াম বর্ণাঢ্যভাবে সাজানো হয়।

কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা ও পুলিশ সুপার এএইচ এম আবদুর রকীব।

এর আগে, শনিবার সকাল ৬টা ৩৯ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে কালেক্টরেট চত্বরের কেন্দ্রীয় শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিকে, কুষ্টিয়ার কুমারখালী শহরে বিজয় র‌্যালি করেছে বিএনপি। সকাল ৯টায় শহরের বক চত্বর থেকে সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সদস্য নূরুল ইসলাম আনছার প্রামানিকের নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে শহীদদের গণকবর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights