ঝালকাঠিতে মহান বিজয় দিবস উদযাপন

ঝালকাঠি প্রতিনিধি

নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠিতে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের প্রথম প্রহরে কালেক্টরেট চত্ত্বরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম ও পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল।

প্রশাসনের শ্রদ্ধা জানানোর পর পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগ, আইনজীবী সমিতি, প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক সমিতি, জেলা পরিষদ, জেলা জাতীয় পার্টি, মুক্তিযোদ্ধা সংসদসহ নানা সামাজিক সংগঠন।
সকাল ৮টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক। জাতীয় পতাকা উত্তোলনের পরে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে পিটি ও ডিসপ্লে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights