কালিয়াকৈরে যথাযথ মর্যাদা মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর উদযাপন
কালিয়াকৈর (গাজীপুর) থেকে,, জিল্লুর রহমান
গাজীপুরের কালিয়াকৈরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উদযাপন করা হয়েছে।
শনিবার সকালে এ উপলক্ষে কালিয়াকৈর গোলাম নবী মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি সভাপতিতে, অনুষ্ঠানে আরো অন্যান্য উপস্থিত থেকে বক্তৃতা করেন কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ,কালিয়াকৈর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান।উপস্থিত ছিলেন কালিয়াকৈর সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য গুহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জনাব মোঃ আরিফ হোসেন খোকন,কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম অভি,সহ, মাই টিভি কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি আজিজুর রহমান আজিজ, ইমরান হোসেন হান্নান, জিল্লুর রহমা, আশিক,মহাসি, লিখন মাস্টার, সোহেল মিয়, ইলিয়াস প্রমূখ। মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণের পর কালিয়াকৈরে একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের কম্বল বিতরণ করা হয়।
