শিক্ষা কর্মকর্তাকে মারধরের মামলায় গ্রেফতার ২

নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে অফিস কক্ষে ঢুকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফকে মারপিটের মামলায় প্রধান আসামিসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে উপজেলার মানিকপুর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাকৃতরা হলেন মামলার প্রধান আসামি উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুল করিম বালির ছেলে উপজেলা সৈনিক লীগের সভাপতি রুবেল বালী (৩২) এবং মালিপাড়া গ্রামের মৃত অধ্যক্ষ মাওলানা আব্দুস সামাদ মিয়াজীর ছেলে জামাল উদ্দিন মিয়াজী (২৭)। এতে এখন পর্যন্ত এ মামলায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হলো।

বড়াইগ্রাম থানার ওসি শফিউল আযম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, তারা দুজন মামলার এক ও দুই নম্বর আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights