চট্টগ্রামে যুবলীগের বর্ণাঢ্য বিজয় র‌্যালি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ মহিউদ্দীনের উদ্যোগে ৫৩তম মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। নগরীর বায়েজিদ বোস্তামী মাজারের সামনে থেকে বিজয় র‍্যালীটি শুরু হয়ে শেরশাহ মোড়, টেক্সটাইল মোড় প্রদক্ষিণ করে রুবি গেইট এলাকায় সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা ইয়াছিন চৌধুরী, মহিউদ্দীন টিপু, আশিকুর রহমান খোকন, বেলাল উদ্দীন, সোহেল রানা, আলী আজমল, মনিরুল হক, ফয়সাল উদ্দীন, বায়েজিদ থানা যুবলীগ নেতা মোহাম্মদ সোহাগ মিয়া, ইসমাঈল হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ সোহেল, মোহাং সিরাজ, আলাদ্দীন, মোহাম্মদ নিশাত, জিয়া উদ্দীন, ওসমান গনি মনা, নূর আলম নুরু, নিশাত চৌধুরী রিপন, সাদ্দাম হোসেন, মোহাম্মদ ইব্রাহিম, শেখ আলাল, আবুল হোসেন, খুলশী থানা যুবলীগ নেতা জসিম উদ্দীন, নাছির উদ্দীন, নূর ইসলাম।

সমাবেশে যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ মহিউদ্দীন বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের অগ্রযাত্রা থামিয়ে দিতে একাত্তরের পরাজিত শক্তিরা দেশ বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রাখছে। তাদের সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আবারও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীকে বিজয়ী করতে যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে নিরলস কাজ করতে আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights