অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ার সারিয়াকান্দিতে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় আবেতন বেগম (৭৭) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের মৃত আব্দুল মোমিন খাঁর স্ত্রী।

জানা যায়, রবিবার দুপুর ১২টার দিকে সারিয়াকান্দি কুতুবপুর মেইন সড়কের উপরে বরইকান্দি উত্তর পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় আবেতন বেগম তার নিজ বাড়ি থেকে রাস্তা পার হচ্ছিলেন। এসময় কুতুবপুর দিক থেকে ছেড়ে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে আবেতন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সারিয়াকান্দি হাসপাতালে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পথে দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ ওসি রবিউল ইসলাম জানান, নিহত বৃদ্ধার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights