ঢাকার যে আসন পেলেন জিএম কাদেরের স্ত্রী শেরীফা

অনলাইন ডেস্ক

আসন্ন ৭ জানুয়ারির নির্বাচনে জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটকে ৩২টি আসন ছেড়েছে আওয়ামী লীগ। ১৪ দলীয় জোটের তিন দলকে দেওয়া হয়েছে ৬টি আসন এবং জাতীয় পার্টিকে দেওয়া হয়েছে ২৬টি।

আজ রবিবার গণমাধ্যমকে এ তথ্য জানান দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

তিনি আরও জানান, ১৪ দলের তিন দলকে যে ৬টি আসন দেওয়া হয়েছে তারা নৌকা মার্কা নিয়েই নির্বাচন করবেন।
জাতীয় পার্টিকে রাজধানী ঢাকায় শুধু একটি আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ। এটি হচ্ছে দক্ষিণখান, খিলক্ষেত, তুরাগ, উত্তরা এবং বিমানবন্দর থানা ও ভাটারা থানার একাংশ উত্তরখান থানার এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৮।

এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী ও দলের নতুন প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের। বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানকে সরিয়ে দিয়েছে আওয়ামী লীগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights