শার্শায় পায়ের ব্যান্ডেজের ভিতর ৪৮ ফেন্সিডিল অাটক ২
মীর ফারুক যশোর (শার্শা) প্রতিনিধিঃ অভিনব কায়দায় পায়ের ব্যান্ডেজের ভিতর লুকিয়ে রাখা ৪৮ টি ফেনসিডিল
সহ মাদক ব্যবসায়ী মোঃ জামাল হোসেন (৩৩) গাড়ীর ড্রাইভার আজিজুল ইসলাম(২৬)কে আটক করেছে পুলিশ। এসময় ফেনসিডিল বহনকারী প্রাইভেটকার জব্দ করে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকার সময় যশোর শার্শা উপজেলা বাগঅাচড়া সাতমাইল থেকে তাদেরকে অাটক করে শার্শা থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে এএসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বাগআঁচড়া সাতমাইল গরু হাটের সামনে অবস্থান করছিল।তখন পঙ্গু ছদ্মবেশধারী মাদক ব্যবসায়ী জামাল হোসেন কে সন্দেহ হলে তাকে দাড়ান করান পুলিশ। জিজ্ঞাসা বাদ করলে সে শিকার করে তার পায়ের ব্যান্ডেজের ভিতর লুকানো আছে ফেনসিডিল।পরে তার ব্যান্ডেজ খুলে ৪৮ পিচ ফেনসিডিল জব্দ করে এবং জামাল হোসেনকে আটক করে।হয়।
আটক জামাল হোসেন মুন্সিগঞ্জের পয়সা গ্রামের ছামাদ দেওয়ানের ছেলে। ও ড্রাইভার আজিজুল ইসলাম শার্শার কাজিরবেড় গ্রামের মৃত: আব্দুর সাত্তারের ছেলে।
নাভারণ সার্কেলের এএসপি জুয়েল ইমরান খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান আটক জামাল হোসেন এর দান পায়ে ব্যান্ডেজ করা ছিল। প্রথম মনে হয়েছিল সে পঙ্গু। ডান পায়ে বেশ মোটা করে ব্যান্ডেজ করা ছিল। এবিষয়টা সন্দেহ হলে তাকে জিঙ্গাসা করলে সে শিকার করে তার পায়ের ব্যান্ডেজের ভিতর লুকানো আছে ফেনসিডিল। পরে তার পায়ের ব্যান্ডেজ খুলে ৪৮ পিচ ফেনসিডিল পাওয়া যায়।অাটকৃতদের নামে মাদক অাইনে মামলা প্রস্তুতি চলছে।
