আইপিএল থেকে তাসকিন-শরিফুলের নাম সরিয়ে নিল বিসিবি

অনলাইন ডেস্ক

আইপিএলের নতুন আসরের জন্য নিলাম অনুষ্ঠিত হবে আজ। যেখানে চূড়ান্ত তালিকায় নাম আছে বাংলাদেশের তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। কিন্তু তাসকিন ও শরিফুলের নাম সরিয়ে নিয়েছে বিসিবি। বিষয়টি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে জানিয়েছে তারা। তবে বিশেষ বিবেচনায় থাকছে মুস্তাফিজের নাম।

বিসিবি জানিয়েছে, ২২ মার্চ থেকে ১১ মে পর্যন্ত আইপিএল খেলতে পারবেন মুস্তাফিজ। নিলামে তার ভিত্তিমূল্য ২ কোটি রুপি। যা সর্বোচ্চ ক্যাটাগরি। গত দুই আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন বাঁহাতি এই পেসার। তবে এবার তাকে ধরে রাখেনি ফ্র্যাঞ্চাইজিটি। তাই দল পেতে নিলামে নাম লেখাতে হয় মুস্তাফিজকে।

নিলামে তাসকিনের ভিত্তিমূল্য রাখা হয়েছে ৭৫ লাখ রুপি, আর শরিফুলের ৫০ লাখ রুপি। মার্চের শুরুর দিকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সাদা পোশাকে এই দুই পেসার দলের নিয়মিত সদস্য। মুস্তাফিজ টেস্ট খেলেন না ২০২২ সাল থেকে। তাই বিসিবির লাল বলের কেন্দ্রীয় চুক্তিতেও নেই তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights