পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি, তাপমাত্রা ১১ ডিগ্রি

অনলাইন ডেস্ক

উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি। সকাল সকাল সূর্য উঁকি দিলেও তাপমাত্রার পারদ গিয়ে দাঁড়িয়েছে ১১ ডিগ্রির ঘরে। রবিবার ভোর ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তবে সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে মানুষের উপস্থিতি অনেকটাই কম লক্ষ করা গেছে।

সরেজমিন দেখা গেছে, সপ্তাহজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পর এ জেলায় গত দু-দিন ধরে কিছুটা বেড়েছে তাপমাত্রা। তবে কুয়াশার পরিমাণ কমে আসলেও অব্যাহত রয়েছে পাহাড়ি হিমেল বাতাসের সঙ্গে শীত। এতে করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত দুর্ভোগে পড়ছে পঞ্চগড়ের নিম্ন আয়ের সাধারণ মানুষ।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক বলেন, টানা ৭দিন জেলার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করলেও দুদিনে তা বেড়ে রবিবার ভোর সকাল ৬টায় তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তবে ৭ দিন ধরে ৯ থেকে ১০ ডিগ্রিতে উঠানামা করলেও গত শনিবার রেকর্ড করা হয় ১৩ ডিগ্রি সেলসিয়াস। আগামীতে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights