কুড়িগ্রামে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি:

৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি হামিদুল ইসলামকে গ্রেফতার করেছে রাজারহাট থানা পুলিশ। প্রায় এক যুগ থেকে পলাতক এ আসামিকে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শনিবার রাতে গ্রেফতার করে। রবিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। দস্যুতা মাদকসহ ঢাকা, লালমনিরহাট এবং কুড়িগ্রামে তার নামে ৪টি মামলা রয়েছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, লালমনিরহাট জেলায় ২০১২ সালের একটি দস্যুতা মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হামিদুলকে ওয়ারেন্ট মূলে গ্রেফতার করা হয়। শনিবার রাতে রাজারহাট একতা বাজার থেকে গোপন সংবাদরে ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। রাজারহাট উপজেলার মীরেরবাড়ি বিশবাড়ি পাঙ্গা এলাকার বাসিন্দা হামিদুল। তার বিরুদ্ধে লালমনিরহাট জেলায় ২০১২ সালে দস্যুতার মামলা রুজু হয়। জামিন নেয়ার পর থেকে সে পলাতক থাকায় ২০২০ সালের প্রথম দিকে আসামীর অনুপস্থিতিতে ৫ বছরের সাজা প্রদান করেন বিজ্ঞ আদালত। পরে আসামি দীর্ঘদিন ধরে ঢাকাসহ বিভিন্ন জেলায় আত্নগোপন করে অবস্থান করে। এক যুগ পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি তার। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights