শ্রীপুরে ট্রেনে নাশকতার ঘটনায় ২ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক

গাজীপুরের শ্রীপুরে রেললাইন কেটে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত করার ঘটনায় নাশকতাকারীদের মূলহোতাসহ দুজনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর দিনগত রাতে যাত্রীবাহী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি নেত্রকোনার মোহনগঞ্জ স্টেশন থেকে ঢাকার কমলাপুরের উদ্দেশ্যে যাত্রা করে। রাতে কোনো একসময় দুর্বৃত্তরা রাজেন্দ্রপুর ও ভাওয়াল রেলস্টেশনের মাঝামাঝি স্থানে বনখুড়িয়া এলাকায় রেললাইনের একটি অংশ কেটে রাখে। ট্রেনটি ১৩ ডিসেম্বর ভোরে সেখানে পৌঁছালে সাতটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। ওই ট্রেন দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত ১০ যাত্রী আহত হন। নিহত ব্যক্তি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রওহা গ্রামের আসলাম মিয়া (৩৫)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights