ফেনীতে কলেজছাত্রীর গায়ে আগুন

ফেনী প্রতিনিধি:

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের আগুনে ঝলসে গেছে মাশকুরা আক্তার মোম (১৯) নামের একাদশ শ্রেণির এক শিক্ষার্থী। মাশকুরা লক্ষিয়ারা ফাজিল মাদরাসার অফিস সহকারী আবদুল মালেকের মেয়ে। সোমবার বেলা ১২টার দিকে লক্ষিয়ারা স্কুল গেইটের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিটে প্রেরণ করা হয়েছে জানায় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাইদুর রহমান।

হাসপাতালের জরুরী বিভাগে থাকা মেয়েটি চিৎকার করে জানান, তার গায়ে কেউ আগুন লাগায়নি।
ডা. সাইদুর রহমান জানান, দুপুর ১টার দিকে বার্ণ রোগীকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাকে কাউন্সিলিং করা হয়েছে তার বাবার সাথে কথা হয়েছে। শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। আমরা ঢাকা বা চট্টগ্রামে তাকে নিয়ে যাওয়ার জন্য তার বাবাকে বলেছি।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমঘটিত ব্যাপারে দুই পরিবারের মধ্যে বনিবনা না হওয়ায় এই ঘটনাটি ঘটতে পারে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম) মো. শাহাদাৎ হোসেন জানান, বিষয়টা জানামাত্রই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থলে উপস্থিত থাকা স্কুলের একজন শিক্ষিকা ভাষ্যমতে মোম সেখানে দীর্ঘক্ষন বসা ছিলো। হঠাৎ করে মেয়েটির গায়ে আগুন জ্বলতে দেখেন তিনি। তার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে বেশ কিছু ব্যবহৃত দিয়াশলাই কাঠি উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান। রহস্য উদঘাটনে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights