ভোটের প্রচারে প্লাস্টিক-পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এমন নির্দেশনা দিয়ে আজ সোমবার রিটার্নিং কর্মকর্তাদের তা বাস্তবায়নের জন্য বলেছে সংস্থাটি।

নির্দেশনায় বলা হয়েছে, প্রচারপত্রে প্লাস্টিকজাত বা পলিথিন ব্যবহারে বাধা: জাতীয় সংসদ নির্বাচনকে পরিবেশবান্ধব এবং একটি ‘সবুজ’ নির্বাচন করার লক্ষ্যে প্রার্থীরা নির্বাচনী কার্যক্রমে বর্জ্য উৎপাদন কমানো বা নিরুৎসাহিতকরণ, প্রচারপত্রে প্লাস্টিকজাত বা পলিথিনের আবরণ কিংবা প্লাস্টিক ব্যানার (পিভিসি ব্যানার) ব্যবহার বন্ধকরণসহ প্রচার কাজে পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহার বন্ধের ব্যবস্থা নিতে হবে।’
উল্লেখ্য, বর্তমানে এক হাজার ৮৯৫ জনের মতো প্রার্থী প্রচারে রয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights