বরিশালে বিএনপির মিছিল লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আগামী ৭ জানুয়ারির নির্বাচন বর্জন এবং বিএনপির ডাকা অসহযোগ আন্দোলন সফল করতে বরিশালে মিছিল ও লিফলেট বিতরণ করেছে বরিশাল মহানগর বিএনপি।

মঙ্গলবার সকাল ১০টায় মহানগর বিএনপির আয়োজনে নগরীর ফল পট্টি থেকে লিফলেট বিতরণ শুরু হয়। পরে তারা চকবাজার হয়ে বাজার রোড পর্যন্ত লিফলেট বিতরণ করেন।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার জিয়ার নেতৃত্বে লিফলেট বিতরণকালে মহানগর ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকমীরা উপস্থিত ছিলেন।
এ সময় ৭ জানুয়ারির ভোট বর্জন, সরকারকে সকল ধরনের কর ও খাজনা প্রদান বন্ধসহ অসহযোগ সফল করার আহ্বান জানানো হয়। তারা ৭ জানুয়ারির নির্বাচন বর্জন এবং অসহযোগ সফল করতে বিভিন্ন স্লোগান দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights