আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ; আদালতে ব্যাখ্যা দিলেন মুন্সিগঞ্জ-৩ স্বতন্ত্র প্রার্থী মুন্সিগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিয়েছেন মুন্সিগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তিনি আসনটির নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং মুন্সিগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক ফাহমিদা খাতুনের আদালতে উপস্থিত হন। পরে তিনি সেখানে লিখিত ব্যাখ্যা প্রদান করেন। লিখিত ব্যাখ্যার প্রেক্ষিতে আদেশটি পরর্বতীতে জানানো হবে মর্মে সিদ্ধান্ত জানান আদালতের বিচারক।

এর আগে আচরণবিধি ভঙ্গের অভিযোগে সোমবার আসনটির নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং মুন্সিগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক ফাহমিদা খাতুন লিখিতভাবে কারণ দর্শানোর এ নির্দেশ দেন।
কারণ দর্শানোর নোটিশ থেকে জানা যায়, বিভিন্ন জায়গায় নৌকা প্রতীকের নির্বাচনি ক্যাম্প ভাঙচুর ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের লোকজন মুন্সিগঞ্জ পৌরসভাকে নির্বাচনি প্রচার কেন্দ্র বানিয়ে সেখান থেকে পোস্টার, হ্যান্ডবিল বিতরণ এবং সার্বক্ষণিক লোকজন নির্বাচনি কর্মকান্ড পরিচালনা করেন। এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু ও ছাত্রলীগ কর্মী এস এম কিবরিয়া এবং নৌকা প্রতীকের সমর্থক শাহ আলম জেলা প্রশাসকের কার্যালয়ে মোহাম্মদ ফয়সাল বিপ্লবের বিরুদ্ধে অভিযোগ করেন।

এদিকে আদালতে হাজির হওয়ার বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বলেন, আচরণবিধি ভঙ্গের কারণে আমি ক্ষমা চেয়েছি। ভবিষ্যতে আর এমন হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights