নির্বাচন বর্জনের দাবিতে নাঙ্গলকোটে বিএনপির বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার বিএনপি উদ্যোগে নির্বাচন বর্জন ও তফসিল ঘোষণার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে বিক্ষোভ শেষ করে।

এ সময় বিক্ষোভকারীরা পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে নির্বাচন বর্জনের দাবি সংবলিত লিফলেট বিতরণ করেন। লিফলেটে বাংলাদেশ প্রধান নির্বাচন কমিশনের বিরুদ্ধে নির্বাচনি তফসিল ঘোষণার প্রতিবাদ জানানোর পাশাপাশি আগামী ৭ জানুয়ারি নির্বাচন বর্জনের জন্য সাধারণ জনগণকে আহবান জানানো হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন (ছোট নয়ন), যুগ্ম আহবায়ক জহিরুল কাইয়ুম, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল কাদের জিলানী, কৃষক দলের আহবায়ক আবুল হাসেম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবু আহমেদ, যুবনেতা আবদুর সাত্তার, কবির খাঁন, ছাত্রনেতা আমির হামজা মুন্না, ফরহাদ, হারুন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights