দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

অনলাইন ডেস্ক

ঘন কুয়াশার কারণে তিন ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আবারও ফেরি চলাচল শুরু হয়েছে।

বুধবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।

এর আগে বুধবার ভোর সাড়ে ৪টার দিকে নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
ফেরি চলাচল স্বাভাবিক হবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights