মেঘনায় ধরা পড়ল ৩টি শাপলা পাতা মাছ

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর উপকূলীয় হাতিয়ার মেঘনা নদী সংলগ্ন বঙ্গোপসাগরে ইলিশের জালে ধরা পড়ল ৩টি শাপলা পাতা মাছ। পরে ৭২ হাজার টাকা দিয়ে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের সাদিয়া ফিশ এজেন্সি মাছগুলো কিনে নেয়। এই সময় মাছগুলো ভিড় জমায় স্থানীয়রা। বুধবার সকালে জেলেরা মাছগুলো উপজেলার চেয়ারম্যান ঘাটে আনে। তখন মাছ গুলো দেখতে উৎসুক লোকজন ঘাটে ভিড় জমিয়েছে।

স্থানীয় সাদিয়া ফিশ এজেন্সির পরিচালক মো.বাবু বলেন, আজ থেকে ৭ দিন আগে জাহাজমারার কাটাখালির সামছু মাঝির জালে মাছ গুলো ধরা পড়ে। আজ ভোরে ৭২ হাজার টাকায় মাছগুলো বিক্রি করেন আমাদের দোকানে।

হাতিয়া উপজেলা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. ইসমাইল বলেন, গভীর সাগরে সামছু মাঝির জালে ৩টি শাপলা পাতা মাছ ধরা পড়ে। স্থানীয়ভাবে এটিকে হাউস মাছ বলা হয়। এরপর আজ ভোর তারা চেয়ারম্যান ঘাটে ফিরে আসেন। এর মধ্যে একটি শাপলা পাতা মাছ ছিল ৫০ কেজি এবং আরেকটি ছিল ৬০ ওজনের আরেকটি ৬১ কেজি ওজনের ছিল। মোট তিনটি মাছ ১৭০ কেজি ওজনের হয়। ১৬ হাজার টাকা মণে বিক্রি করা হয় মাছগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights