ঢাবির হলের সামনে ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলের সামনে ৪টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে নীলক্ষেত পুলিশ ফাঁড়ি ও এ এফ হলের মাঝ রাস্তায় একটি মোটরসাইকেল থেকে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে এ এফ রহমান হলের সামনে হঠাৎ পরপর ৪টি শব্দ হয়। মুহূর্তেই ধোঁয়ায় চারপাশ কিছু সময়ের জন্য অন্ধকার হয়ে যায়। বিপরীত পাশের রাস্তায় চলমান একটি মোটরসাইকেল থেকে কেউ ককটেল নিক্ষেপ করেছে। বিপরীত রাস্তা থেকে ককটেল নিক্ষেপ করে নীলক্ষেত-নিউমার্কেটের দিকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights