সাইফার মামলায় জামিনের পর শাহ মাহমুদ কোরেশি অন্য মামলায় গ্রেফতার

অনলাইন ডেস্ক

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশিকে বুধবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে আটক করেছে পুলিশ।

এর একদিন আগে সাইফার মামলায় জামিন মঞ্জুর হয় তার। জনশৃঙ্খলা বজায় রাখার (থ্রি-এমপিও) আওতায় মাহমুদ কোরেশি আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কারাগারের বাইরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কোরেশি বলেন, তাকে একটি ভুয়া মামলায় গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, ‘আমি নির্দোষ এবং রাজনৈতিকভাবে নির্যাতিত হয়েছি।
তিনি আরও বলন, ‘নিপীড়ন, অবিচার। এটা সুপ্রিম কোর্টের আদেশের পরিহাস। কোনো কারণ ছাড়াই আমাকে রাজনৈতিক নিপীড়নের শিকার করা হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights