হবিগঞ্জের নতুন ডিসি জিলুফা সুলতানা

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনের (ইসি) নি‌র্দেশনার পর হবিগঞ্জ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন রংপুরের উপ-পরিচালক (উপসচিব) মোছা. জিলুফা সুলতানা। তিনি বিসিএস ২৭ ব্যাচের কর্মকর্তা।

আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
আর হবিগঞ্জের জেলা প্রশাসকের দায়িত্ব পালন করে আসা দেবী চন্দকে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

এর আগে গত ২৫ ডিসেম্বর হবিগঞ্জের ডিসি দেবী চন্দকে প্রত্যাহার করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights