ইসির সঙ্গে মানবাধিকার কমিশন চেয়ারম্যানের মতবিনিময় কাল

অনলাইন ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মতবিনিময় সভা করবে। মতবিনিময় সভাটি আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় আগারগাঁও নির্বাচন ভবনে সম্মেলন কক্ষে শুরু হবে।

নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, সভায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ করবে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর এখন চলছে প্রচারণা। যা শেষ হবে আগামী ৫ জানুয়ারি। একদিন বিরতি দিয়ে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে চলবে ভোটগ্রহণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights