কাজী সালাউদ্দিনের অস্ত্রোপচার সম্পন্ন

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিনের বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে। আজ রাজধানীর একটি হাসপাতালে এই অস্ত্রোপচার করা হয়।

বাফুফে সভাপতির পরিবারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফুটবল ফেডারেশন।

অস্ত্রোপচারের পর কাজী সালাউদ্দিনকে নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিউতে রাখা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, যথাযথ পুনর্বাসন প্রক্রিয়া মেনে চললে দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কিংবদন্তি এই ফুটবলার। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।

গত ১৬ ডিসেম্বর হৃদযন্ত্রের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয় কাজী সালাউদ্দিনকে।

পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা জানান, তার হৃদযন্ত্রে কয়েকটি ব্লক ধরা পড়েছে। যেকারণে চিকিৎসকরা বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছিলেন। গত কিছু দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে রক্ত চাপ, কাশিসহ শরীরের অন্য সকল বিষয় নিয়ন্ত্রণ এনে আজ অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights