রংপুর বই উৎসবের জন্য প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক, রংপুর

সারা দেশের ন্যায় রংপুরেও ১ জানুয়ারি থেকে বই বিতরণ শুরু হবে। মাধ্যমিক পর্যায়ে ৯০ শতাংশ বই এসেছে। বাকি আছে ১০ শতাংশ। ফলে ষষ্ঠ থেকে দশম শ্রেণির অনেক শিক্ষার্থীই বছরের প্রথম দিকে নতুন বইয়ের স্পর্শ পাবে না। এদিকে, প্রাথমিকে ১০০ শতাংশ বই এসেছে। ১ জানুয়ারি থেকে এসব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার জন্য শিক্ষা অফিস কাজ করছে।

মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, রংপুর বিভাগে ৩ হাজারের বেশি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা ১৪ লাখের ওপর। সরকারের সিদ্ধান্ত মোতাবেক ১ জানুয়ারি বই দেওয়ার কথা থাকলেও এখনো অনেক বই আসেনি। তবে মাধ্যমিক বিভাগীয় শিক্ষা কর্মকর্তা বলছেন, বই আসছে। প্রত্যেক শিক্ষার্থীর কাছে সময় মতো বই পৌঁছে যাবে।

প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রংপুর বিভাগে ১৯ লাখ শিক্ষার্থী রয়েছে। ইতিমধ্যে ১ কোটি ২৫ লাখ বই এসেছে। বই বিতরণের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক মোজাহেদুল ইসলাম বলেন, প্রাথমিকে চাহিদার সব বই এসেছে। ১ জানুয়ারি বিভাগীয় কমিশনারের মাধ্যমে আনুষ্ঠানিভাবে বই বিতরণ শুরু হবে।

রংপুর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগীয় উপ-পরিচালক শফিকুল ইসলাম জানান, মাধ্যমিক পর্যায়ের ৯০ শতাংশ বই এসেছে। বাকি বই আসছে। সময় মতো সব বই শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights