গোবিন্দগঞ্জে দুই লাখ জাল টাকাসহ গ্রেফতার

জেলা প্রতিনিধিx

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই লাখ ১৫ হাজার টাকার জাল নোটসহ মো. লাভলু মিয়া (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

লাভলু মিয়া নাটোর সদর উপজেলার উত্তর পাটুয়াপাড়া গ্রামের মৃত ইব্রাহিম মোল্লার ছেলে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, লাভলুর বিরুদ্ধে ঢাকা, রাজশাহী ও বগুড়ার বিভিন্ন থানায় অস্ত্র, জাল টাকা ও মাদকসহ পাঁচটি মামলা রয়েছে। বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights