মিছিলে মিছিলে জনস্রোত শেখ হা‌সিনার জনসভায়

নিজস্ব প্রতিবেদক
ব‌রিশাল এখন মি‌ছি‌লের নগরে পরিণত হ‌য়ে‌ছে। শুক্রবার বিকেলে নগ‌রের বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার জনসভায় যোগ দি‌তে সকাল ৯টা থে‌কেই নেতাকর্মীরা বি‌ভিন্ন সড়‌কের মো‌ড়ে জ‌ড়ো হ‌তে থা‌কেন।

সকাল ১০টার পর থে‌কেই মি‌ছিল নিয়ে‌ নেতাকর্মীরা বঙ্গবন্ধু উদ্যানে প্রবেশ কর‌তে শুরু ক‌রেন। জনসভা মঞ্চের সাম‌নের ‌নির্ধারিত অং‌শে নিরাপত্তা গেট দি‌য়ে নেতাকর্মী ও জনসাধারণকে প্রবেশ করতে দেওয়া হয়। পরে বেলা ১১টা ৪০ মি‌নি‌টে জাতীয় সংগী‌তের মাধ্যমে সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌ন শুরু হয়।

এদিকে শেখ হা‌সিনার আগমন‌কে ঘি‌রে চারিদিকে সাজ সাজ রব। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর ঘিরে সর্বত্র উৎসবের আমেজ। সরেজমিনে দেখা যায়, জনসভাস্থলমুখী মি‌ছিলগু‌লো‌তে নানা রঙের শাড়ি পরা নারী ও টুপি পরা পুরুষ‌দের উপস্থিতিতে বর্ণিল হয়ে উঠেছে সড়কগু‌লো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights