‘নির্বাচনি ইশতেহারে ধর্মীয় শিক্ষা নিয়ে প্রতিশ্রুতি না থাকা হতাশাজনক’

নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক দলগুলোর নির্বাচনি ইশতেহারে ধর্মীয় শিক্ষা বিষয়ে কোনো বক্তব্য ও প্রতিশ্রুতি না থাকা হতাশাজনক বলে মন্তব্য করেছেন কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী।

শনিবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী বলেন, ‘দেশের কয়েকটি বড় রাজনৈতিক দল ছাড়া অনেক রাজনৈতিক দল আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছে। এ পর্যন্ত বেশ কয়েকটি দল তাদের নির্বাচনি ইশতেহার জাতির সামনে তুলে ধরেছে। বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতীয় পার্টিও নির্বাচনি ইশতেহার পেশ করেছে। ৯০% মুসলমানের দেশ বাংলাদেশ। মুসলমান শিক্ষার্থীর জন্য শিক্ষাক্রমে ধর্মীয় শিক্ষার বিষয়ে কোনো বক্তব্য বা প্রতিশ্রুতি না দেওয়ায় পুরো জাতি হতাশ। শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা মানুষকে আলোর দিশা দেয়। শিক্ষাকে উপেক্ষা করে স্মার্ট বাংলাদেশ গড়া কখনো সম্ভব হবে না।’
তিনি আরও বলেন, ‘বাস্তবধর্মী ও কল্যাণমুখী শিক্ষার মাধ্যমেই জাতিকে আলোকিত সমাজ উপহার দেওয়া সম্ভব। বাস্তবধর্মী ও কল্যাণমুখী শিক্ষা ধর্মীয় শিক্ষা ছাড়া কখনও সম্ভব হবে না।’

অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দেশের সকল রাজনৈতিক দলের প্রতি নির্বাচনি ইশতেহারে সুস্পষ্টভাবে পাঠ্যক্রমে ধর্মীয় শিক্ষার বিষয়ে প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights