বর্ষবরণে আতশবাজি পরিহারের ডাক জাবি ছাত্র ইউনিয়নের

জাবি প্রতিনিধি:
ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আসন্ন ইংরেজি বর্ষবরণে আতশবাজি পরিহারের ডাক দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সংসদ।

রবিবার (৩১ ডিসেম্বর) সংগঠনটির যুগ্ম-আহ্বায়ক রায়হান শরীফ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

যৌথ বিবৃতিতে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের আহ্বায়ক আলিফ মাহমুদ ও যুগ্ম আহ্বায়ক হাসিব জামান বলেন, ১৯৭১ সালে আমাদের স্বাধীনতা সংগ্রামে ফিলিস্তিনের জনতা আমাদের পক্ষে নৈতিক অবস্থান গ্রহণ করেছিল। আজকের দিনে নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আসন্ন ইংরেজি নববর্ষ বরণে সর্বপ্রকার উৎযাপন ও আতশবাজি পরিহারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights