খাল পরিষ্কার রাখতে এসটিএস চালু করল চসিক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নগরের খালে আবর্জনা আর পলিথিন ফেলা ঠেকাতে দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে নির্মিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী ৪০ লাখ টাকা ব্যয়ে এসটিএসটি উদ্বোধন করেন। পরে তিনি ৩ কোটি ১৫ লক্ষ টাকা ব্যয়ে তক্তারপুল আরসিসি গার্ডার ব্রিজ এবং ২ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডস্থ হাফেজিয়া রোড, বউ বাজার ডিসি রোড, আহমদুর রহমান রোড এবং কাজেম আলী রোডের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

চসিক মেয়র বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন অনেকদূর এগিয়ে গেলেও নালা-খালগুলোকে পলিথিনসহ অপচনশীল জিনিস থেকে রক্ষা এখনো বড় চ্যালেঞ্জ। নালায় ফেলা পলিথিন নগরীতে জলাবদ্ধতা বাড়াচ্ছে, খালের প্রবাহমানতা নষ্ট করছে, মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে চট্টগ্রামের প্রাণ কর্ণফুলী নদীকে। এ পরিস্থিতি মোকাবিলায় এখানে এসটিএস করে দিয়েছি। এরপরও যারা খালে ময়লা ফেলবে তাদের বিরুদ্ধে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন চসিক কাউন্সিলর মো. নুরুল আলম, শাহীন আক্তার রোজী, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরহাদুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights