ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির লিফলেট বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নির্বাচন বর্জনের ডাক দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপির নেতৃবৃন্দ। রবিবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলার কাছাইট বাজার, কাঞ্চনপুর বাজারসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এসময় নেতৃবৃন্দ নির্বাচনকে অবৈধ দাবি করে তা বর্জন করতে সকলের প্রতি আহ্বান জানান। কর্মসূচিতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম ভিপি লিটন, জেলা যুবদলের সহ সভাপতি রাশেদ কবির আখন্দ, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, জেলা বিএনপির সদস্য নুরুল হুদাসহ যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights