টাঙ্গাইলে মাথায় কাফনের কাপড় বেঁধে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের গোপালপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে নির্বাচনি প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু। রবিবার দুপুরে গোপালপুর পৌর শহরের বিভিন্ন স্থানে কাফনের কাপড় মাথায় বেঁধে কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনি মিছিল করেন।

ঠান্ডু টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ঈগল প্রতীকে নির্বাচন করছেন। মিছিলে ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মো. রকিবুল ইসলাম তালুকদার, ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান তালুকদার, যুবলীগের সভাপতি ফিরোজ সরকার, কৃষক লীগের সহ-সভাপতি হবিবুর রহমান, নগদা শিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছালাম, হেমনগর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শাহ আলমহ অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু গোপালপুর উপজেলা পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান। এ বার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে তিনি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। নৌকা প্রার্থীর শক্ত প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights