শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক

অনলাইন ডেস্ক

সাড়ে ছয় ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

কুয়াশা কেটে যাওয়ায় সোমবার সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। এর আগে রাত ৩টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, রবিবার মধ্যরাতে প্রচণ্ড কুয়াশা দেখা দেয়। কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে ঘন কুয়াশা কেটে গেলে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights