মাগুরা ২: প্রার্থিতা ফিরে পেয়ে প্রচারণায় স্বতন্ত্র প্রার্থী

মাগুরা প্রতিনিধি

প্রতীক পেয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন মাগুরা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মশিয়ার রহমান। (মহম্মদপুর- শালিখা উপজেলা) মাগুরা-২ আসন থেকে ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন তিনি। এই আসনে তার শক্ত প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের চার বারের নির্বাচিত সংসদ সদস্য বীরেন সিকদার।

রবিবার মহম্মদপুর উপজেলার বিভিন্ন বাজারে স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান গণসংযোগ করেন। তিনি প্রার্থিতা ফিরে পেয়ে গত ৩০ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিক নির্বাচনি গণসংযোগ শুরু করেছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা মশিয়ারের মনোনয়ন বাতিল করলে হাইকোর্টের আপিল বিভাগ তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। মশিউর রহমান ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে এমন নির্দেশনা পাওয়ার পর শুক্রবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে গেলে রিটার্নিং কর্মকর্তা তাকে প্রতীক বরাদ্দ দেন। ফলে ২ আসনে প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ছয় জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights