জাতীয় শিক্ষাক্রম ২০২১ বাতিলের দাবিতে গাইবান্ধায় সভা

গাইবান্ধা প্রতিনিধি
জাতীয় শিক্ষাক্রম ২০২১ বাতিল ও দেশব্যাপী ৫ লক্ষ গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে ঢাকায় হামলার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের ১নং রেলগেটে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সাবেক সভাপতি অ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী, জেলা সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, ছাত্র ফ্রন্ট কলেজ শাখার
সভাপতি কলি রানী, সাধারণ স¤পাদক কামরুল হাসান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights