বালুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়

নতুন বছরের প্রথম দিনে এবারও প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের সব শিক্ষার্থীর মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম ‘বই বিতরণ উৎসব-২০২৪’ অনুষ্ঠিত হয়।
বালুর চর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সোমবার (১ জানুয়ারি) সকাল ১০টায় এ উৎসব অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আহিজল। অভিভাবকদের পক্ষ থেকে কথা বলেন মোঃ সুদা মিয়া।উপস্থিত ছিলেন স্থানীয় ব্যক্তিগত ও অভিভাবকবৃন্দ । শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান সকল সকল শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য দেন।
এ সময় তিনি বিদ্যালয়ে উন্নয়ন শিক্ষার্থী বৃদ্ধি শিক্ষার্থীদের বেড়ে ওঠা মানসিক বিকাশ আর নানান বিষয়ে কথা বলেন।
বছরের শুরুতে শিক্ষার্থীরা নতুন বই তে মেতে উঠে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিভাবক ধন্যবাদ জানান বছরের শুরুতে বিনামূল্যে নতুন বই প্রদানের জন্য।
২০২৪ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক শ্রেণির ৩০ লাখ ৯৬ হাজার ৯৩৯ জন, প্রাথমিক স্তরের এক কোটি ৮০ লাখ ৭০ হাজার ৫৯৪ জন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৮৪ হাজার ৪৭৩ জন শিক্ষার্থীর মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। সর্বমোট দুই কোটি ১২ লাখ ৫২ হাজার ছয় জন শিক্ষার্থীর মধ্যে নয় কোটি ৩৮ লাখ তিন হাজার ৬০৬টি বই বিতরণ করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights