ঢামেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

ঢামেক প্রতিনিধি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আবু সায়েদ (৬০) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কারাবন্দীর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর দুইটা ২০ মিনিটে অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে তাকে ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
আবু সায়েদ নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি কুমিল্লার লাকসাম উপজেলার উদাইস গ্রামের আইয়ুব আলীর ছেলে।

জানা গেছে, আবু সায়েদ কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। অসুস্থতার কারণে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীনে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসা করানোর পর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। সেখানে আবারও অসুস্থ হয়ে পড়লে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights