আড়িয়াল খা নদ থেকে বস্তাবন্দী কিশোরীর লাশ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে আড়িয়াল নদ থেকে বস্তাবন্দী অজ্ঞাত এক কিশোরীর (১০) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে শিবচর উপজেলার বাবলাতলা এলাকায় আড়িয়াল নদের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে আড়িয়াল খা নদে পাড়ে লাশটি ভেসে থাকতে দেখে এলাকাবাসী। পরে সেখান থেকে আসিব নামের একজন ৯৯৯ নাম্বারে কল দিয়ে সাহায্য চাইলে পুলিশ গিয়ে বস্তা কেটে লাশটি উদ্ধার করে। এসময় বস্তার ভিতরে সিমেন্ট মিশ্রিত ইটের কংক্রিট পাওয়া যায়। ধারণা করা হচ্ছে লাশটি যেন ভেসে উঠতে না পাড়ে তাই হয়তো বস্তার ভিতরে ইটের কংক্রিট ব্যবহার করা হয়েছে।

এই বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধারে করা হয়। ধারণা করা করা হচ্ছে শ্বাসরোধ করে ওই কিশোরীকে হত্যা করে বস্তাবন্দী করে নদীতে ফেলে যায় দুর্বৃত্তরা। এখন পর্যন্ত লাশের কোনও পরিচয় পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights