ভাঙ্গায় নৌকার ক্যাম্প পুড়িয়ে দেওয়ার অভিযোগ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ভাঙ্গার আলগী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কৈখালী গ্রামে ফরিদপুর-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী জাফরউল্লাহর নৌকা প্রতীকের একটি ক্যাম্প আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ, দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত এ খুদা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এলাকাবাসী জানায়, কৈখালী গ্রামের নৌকার নেতা কর্মীরা একটি ক্যাম্প নির্মাণ করেছিল। আগুনে ক্যাম্পের বেড়া, চেয়ার-টেবিল পুড়ে যায়। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণ করে।
আলগী ইউপি চেয়ারম্যান ম. ম ছিদ্দিক বলেন, প্রতি হিংসার রাজনীতি খারাপ বিষয়। আমি প্রকৃত দোষীদের শাস্তি কামনা করি।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ বলেন, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে। ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত এ খুদা এলাকাবাসীকে অভয় দিয়ে বলেন, আপনারা ভয় পাবেন না। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights