কুষ্টিয়ায় বিএনপির উঠান বৈঠকে লিফলেট বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নির্বাচন বর্জনের করতে জনসাধারণকে আহ্বান জানিয়ে ভেড়ামারায় বিএনপির উদ্যোগে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মিরপুর পৌর ৬নং ওয়ার্ড ও ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের বারোমাইল এলাকায় এ উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. শামীম উল হাসান অপু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক বকুল আলী, জেলা কৃষক দলের সদস্য আব্দুল খালেদ, আব্দুর রাকিব, মিরপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদ হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights