কোনো ষড়যন্ত্র নৌকাকে আটকাতে পারবে না : শিল্পমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি
নরসিংদী-৪ মনোহরদী-বেলাব আসনের প্রায় ২০ হাজার কর্মী-সমর্থক নিয়ে নৌকা প্রতীকের প্রার্থী শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের নির্বাচনি সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে মনোহরদী বাসস্ট্যান্ডে সমাবেশ শেষে গণমিছিল হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সড়কে নৌকার সমর্থকরা ব্যানার, ফেস্টুন নিয়ে মিছিলে অংশ নেন।

সভায় শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, অনেকে ষড়যন্ত্রের বেড়াজালে আটকে আছেন। আপনারা তাদের থেকে বের হয়ে আসেন। কোনো ষড়যন্ত্র নৌকাকে আটকাতে পারবে না। দেশের মানুষের কাছে নৌকা ছাড়া বিকল্প নাই।
শিল্পমন্ত্রী বলেন, মন্ত্রী হয়ে সারা দেশের ন্যায় নরসিংদী জেলার উন্নয়ন করেছি। বিএনপি- জামায়াতের লোকজন এসব উন্নয়ন দেখলেও আমার দলের কিছু জ্ঞানপাপী উন্নয়ন দেখে না, তারা দেখবেও না। স্বাধীনতার স্বপক্ষের শক্তি এবং তরুণ সমাজ আজ ঐক্যবদ্ধ। তরুণ সমাজ জানে কিভাবে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights