বিলাওয়াল ভুট্টোকে প্রধানমন্ত্রী প্রার্থী করল পিপিপি

অনলাইন ডেস্ক

পাকিস্তানের আসন্ন জাতীয় নির্বাচনে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোকে প্রধানমন্ত্রী পদে দলের প্রার্থী হিসেবে মনোনীত করেছে পিপিপি।

গত বুধবার এই সিদ্ধান্ত নিয়েছে পিপিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি (সিইসি)। একই দিন লাহোরে বিলাওয়াল হাউসে সিইসির প্রতিনিধিরা আসন্ন জাতীয় নির্বাচনের জন্য দলের প্রচারণা নিয়ে আলোচনা করতে বৈঠক করেন।

এবারের নির্বাচনে বিলাওয়াল লাহোরের এনএ-১২৭ (আসন) থেকে লড়ছেন। সেখানে তিনি পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা শায়েস্তা পারভেজ মালিক এবং পিটিআই সমর্থিত এক প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সিইসি বৈঠকে দলের নির্বাচনি ইশতেহার নিয়েও আলোচনা হয়েছে, যাতে যুব ও নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান, স্বাস্থ্য ও শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আসিফ আলি জারদারি এবং বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বে সম্পূর্ণ আস্থা প্রকাশ করেছে দলের শীর্ষ নেতারা।

পিপিপি সিইসিকে প্রধানমন্ত্রী পদের প্রার্থী হিসেবে মনোনীত করার জন্য ধন্যবাদ জানান বিলাওয়াল।

আগামী ৮ ফেব্রুয়ারি দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights