নওগাঁয় নির্বাচনি ক্যাম্পে আগুন

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ-৫ (সদর) আসনে নৌকার ৫টি এবং ট্রাক (স্বতন্ত্র) প্রতীকের ১টি নির্বাচনি ক্যাম্প আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে এসব ক্যাম্পে আগুন দেওয়া হয়। নৌকার প্রার্থীর নির্বাচনি সমন্বয়ক ইসতিয়াক আহমেদ ইমরান জানান, নওগাঁ পৌরসভার চকপ্রসাদ হিন্দুপাড়া, আনন্দনগর মৃধাপাড়া, চন্ডিপুর ইউনিয়নের মোল্লাপাড়া ও সাখিদারপাড়া, শৈলগাছী ইউনিয়নের চকচাঁপাই ক্যাম্প পোড়া দেখতে পান আমাদের কর্মী-সমর্থকেরা। ট্রাক প্রতীকের প্রার্থীর (স্বতন্ত্র) লোকজন এসব ক্যাম্পে আগুন দিয়েছে।

অন্যদিকে নওগাঁ শহরের তাজের মোড় এলাকায় ট্রাক প্রতীকের প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে আগুন দেওয়া হয়েছে। ট্রাক প্রতীক প্রার্থী দেওয়ান ছেকার আহমেদ শিষান বলেন, রাতে শহরের তাজের মোড়ে ট্রাকের একটি নির্বাচনি ক্যাম্পে আগুন দিয়েছে নৌকার প্রার্থীর অনুসারীরা। তবে তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights