মাদারীপুরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর সদর উপজেলার জালালপুর গ্রামের বাশতলা এলাকায় দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে দুইজন। শুক্রবার রাত সাতটার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াপাড়া গ্রামের হেমায়েত মাতুব্বরের ছেলে জিহাদ মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় দ্রুতগতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

প্রত্যক্ষদর্শী এসএম আজহার হোসেন নামে একজন বলেন, একটি মোটরসাইকেলে তিন যুবক যাচ্ছিল। দ্রুত গতির কারণে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজন মারা যায় এবং দুইজন আহত হয়। পরে ৯৯৯- এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে।
মাদারীপুর সদর থানার ওসি এইচএম সালাউদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একজন নিহত ও দু’জন আহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights