ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক
শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। ঘনকুয়াশার কারণে এ রুটে ফেরি চলাচল আপাতত বন্ধ রয়েছে।

শুক্রবার রাত ১১টা ১৫ মিনিট থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. ইকবাল হোসেন জানান, শুক্রবার রাত ১১টা ১৫ মিনিট থেকে প্রচণ্ড কুয়াশা দেখা দেয়। তাই দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights