লক্ষ্মীপুরে ৪৮ ঘণ্টার হরতাল চলছে

লক্ষ্মীপুর প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট বর্জন ও নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবিতে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতাল চলছে লক্ষ্মীপুরে।

সকালে ইটেরপুল এলাকায় হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। রাস্তা অবরোধ করে গাছের গুড়ি ফেলে টায়ারে আগুন দিয়ে লক্ষ্মীপুর ঢাকা রায়পুর মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে তারা। এছাড়া জেলার একাধিক স্থানে বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে বিএনপি জামায়াতের ডাকা হরতাল চলছে।

এছাড়া সকাল থেকে বাস টার্মিনাল থেকে দূর পাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। যে কোন ধরনের নাশকতা এড়াতে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মহড়ায় রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights