সুনামগঞ্জে ভোটকেন্দ্রে আগুন

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এলাকার লোকজন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলায় বেশি ক্ষয়ক্ষতি হয়নি। আগুনে স্কুলের কাঠের দরজা জানালার কিছু ক্ষতি হয়েছে।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন বলেন, গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রটি হাওরের দুর্গম এলাকায়। মধ্যনগর থেকে যেতে বেশ সময় লাগে।

তিনি বলেন, ওই কেন্দ্রে পাহারাদার ছিল। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে পাহারাদার তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা করে। গ্রামের লোকজন আগুন ছড়িয়ে পড়ার আগেই নিভিয়ে ফেলেন। পুলিশ খবর পেয়ে রাতেই দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights