জাল ভোট দেয়ার অভিযোগে যুবকের কারাদণ্ড

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগাাম-৩ (উলিপুর) আসনে নৌকা প্রার্থীর পক্ষে জাল ভোট দেয়ার অভিযোগে মাহাতাব হোসেন রুদ্র (২২) নামের এক যুবককে ৫ বছরের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেইসাথে কর্তব্য ও দায়িত্ব অবহেলার অভিযোগে প্রিসাইডিং অফিসারকে অব্যাহতি দেয়া হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৩ আসনের উলিপুরের বড়াবুড়ি ইউনিয়নের মন্ডলের হাট উচ্চ বিদ্যালয় ১১১ নং কেন্দ্রে রবিবার দুপুরের দিকে জোরপুর্বক কেন্দ্রে প্রবেশ ও সিল মারার অপরাধে এ আদেশ ভ্রাম্যমাণ আদালত প্রদান করেন। ভয়ভীতি প্রদর্শন করে উলিপুরের রামেশ্বর গ্রামের ওহিয়ার রহমানের পুত্র মাহাতাব হোসেন রুদ্র নৌকা প্রতীকের পক্ষে সিল মারার কাজ করতে গেলে পুলিশ আটক করে। খবর পয়ে তাৎক্ষণিক বিচার আদালত, নির্বাচন এলাকা ২৭ কুড়িগ্রাম -৩ এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র রায় ঘটনাস্থলে এসে আদালত বসিয়ে বিচার কার্যক্রম পরিচালনা করেন। ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা মোখলেছুর রহমানকে প্রত্যাহার করা হয়। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights